মহিলা গায়রে মাহরাম পুরুষের সামনে চেহারা ঢেকে রাখবে
প্রশ্ন: মহিলা বাহিরে বের হলে চেহারা খোলা রাখতে পারবে কিনা?
মাস-আলা
উত্তর:
ঘর নারীদের জন্য নিরাপদ জায়গা। পারতপক্ষে ঘর থেকে বাহিরে বের না হওয়াই উত্তম। প্রয়োজন হলে বাহিরে যাবে। তবে নিজেকে প্রদর্শন করবে না। নারীর সৌন্দর্য তার চেহারায় দৃশ্যমান। গায়রে মাহরাম পুরুষের সামনে এ চেহারা ঢেকে রাখাই নিরাপদ। বিশেষত ফেতনার অবস্থায়, মহিলা চেহারা ঢেকে বের হওয়ার বিষয়ে সকল ওলামায়ে কেরাম একমত। আর বর্তমান অবস্থা ফেতনা থেকে মুক্ত নয়।
আয়েশা রা. ও অন্যান্য মহিলা সাহাবীগণ চেহারা ঢেকে বাহিরে বের হতেন।
হাদীসে এসেছে-
قالت عائشة رضي الله عنها في الحديث الطويل عن الإفك: فنمت وكان صفوان بن المعطل من وراء الجيش فأصبح عند منزلي فرآى سواد إنسان نائم فعرفني حين رآني وكان رآني قبل الحجاب فاستيقظت باسترجاعه حين عرفني فخمرت وجهي بجلبابي.
আয়েশা রা. ইফকের দীর্ঘ হাদীসে বলেছেন, আমি ঘুমিয়ে পড়লাম। সফওয়ান ইবনে মুয়াত্তাল ছিল বাহিনীর পিছনে আগমনকারী। সে যখন আমার অবস্থান-স্থলের নিকট পৌঁছল তখন একজন ঘুমন্ত মানুষের আকৃতি দেখতে পেল। এরপর সে আমার নিকট এলে আমাকে চিনে ফেলল। কারণ পর্দা বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে সে আমাকে দেখেছিল। সে তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ওঠে, তাই আমি ঘুম থেকে জেসেউঠি এবং ওড়না দিয়ে আমার চেহারা ঢেকে ফেলি। -সহীহ বুখারী, হাদীস: ৪১৪১, সহীহ মুসলিম, হাদীস : ২৭৭০
আল্লাহ তাআলা বলেন,
ﻳﺎ أﻳﻬﺎ ﺍﻟﻨﺒﻰ ﻗﻞ لأﺯﻭﺍﺟﻚ ﻭﺑﻨﺎﺗﻚ ﻭﻧﺴﺎﺀ ﺍﻟﻤﺆﻣﻨﻴﻦ يدنين عليهن من جلابيبهن.
হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। -সূরা আহযাব : ৫৯
বিখ্যাত তাবেয়ী আবীদা সালমানী রহ. এ আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে; মহিলা কাপড় দ্বারা মাথা ও চেহারা আবৃত করবে এবং এক চোখ খোলা রাখবে। -দেখুন: তাফসীরে ইবনে জারীর তবারী ১৭/৮৩, আল্লামা কাউসারী রহ. বলেন, এই বর্ণনার সকল রাবী নির্ভরযোগ্য। -মাকালাতুল কাউসারী, পৃ:১৮৭
আব্দুল্লাহ ইবনে আব্বাস রা.-ও এ আয়াতের একই ব্যাখ্যা দিয়েছেন। দেখুন; তাফসীরে ইবনে জারীর তবারী ১৭/৮৩, তাফসীরে ইবনে কাসীর ৩/৬৭৫
عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ أَنَّهَا قَالَتْ: كُنَّا نُخَمِّرُ وُجُوهَنَا وَنَحْنُ مُحْرِمَاتٌ وَنَحْنُ مَعَ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ الصِّدِّيق.
ফাতিমা বিনতে মুনযির রহ. বলেন, আমরা আসমা বিনতে আবু বকর রা. এর সাথে ইহরাম অবস্থায় থাকাকালে আমাদের মুখমণ্ডল ঢেকে রাখতাম।
-মুআত্তা, ইমাম মালেক ১/৩২৮, হাদীস: ১১৭৬, মুসতাদরাকে হাকেম ১/৪৫৪
আল্লাহ তাআলা বলেন-
وإذا سألتموهن متاعا ﻓﺴﺌﻠﻮﻫﻦ ﻣﻦ ﻭﺭﺍﺀ ﺣﺠﺎﺏ.


কোন মন্তব্য নেই