রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন, হে আল্লাহর রাসুল! আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন তার হাত ধরে এ শব্দগুলো শিখিয়ে দিলেন- সুবহানাল্লাহ (سُبْحَانَ الله), আলহামদুলিল্লাহ (اَلْحَمْدُ للهِ), লা ইলাহা ইল্লাল্লাহ (لَا اِلَهَ اِلَّا الله), - আল্লাহু আকবার (اَللهُ اَكْبَر)। লোকটির হাত ধরে প্রিয়নবি বললেন, এ শব্দগুলো বেশি বেশি পড়বে।
লোকটি এ কথা শুনে চলে গেলেন। কিছুদূর যাওয়ার পর লোকটি আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে ফিরে আসলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুচকি হেসে বললেন, লোকটি কি যেন চিন্তা করছে। ফিরে এসে লোকটি প্রিয়নবিকে বললেন-
‘সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার’ আপনি যে বাক্যগুলো আমাকে শিখালেন, এ বাক্যগুলোতে আল্লাহর জন্য। কিন্তু আমার জন্য কী? এগুলো পড়লে আমি কী পাবো?
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন, তুমি যখন বলবে, ‘সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার’ তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ তাআলা বলবেন, তুমি সত্য বলেছ। তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে, আল্লাহ তা-ই কবুল করে নেবেন। যেমন-
- বান্দা বলবে- (اَللَّهُمَّ اغْفِرْلِىْ) আল্লাহুম্মাগফিরলি, হে আল্লাহ! আমাকে মাফ করে দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, ‘তোমাকে মাফ করে দিলাম।
- বান্দা বলবে- (اَللَّهُمَّ ارْحَمْنِىْ) আল্লাহুম্মার হামনি’ হে আল্লাহ আপনি আমাকে রহম করুন। তখন আল্লাহ বলবেন, ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি।
- বান্দা বলবে- (اَللَّهُمَّ ارْزُقْنِىْ) ‘আল্লাহুম্মার জুক্বনি’ হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন। তখন আল্লাহ বলবেন, তোমাকে ইতমধ্যে রিজিক দান করেছি।’ (বায়হাকি)

কোন মন্তব্য নেই