recent posts

সদ্য প্রকাশিত

আসুন, কিছু ভুল থেকে বাঁচি, সঠিকটা জানি। কিছু সন্দেহের নিরসন করি

 আসুন, কিছু ভুল থেকে বাঁচি, সঠিকটা জানি। কিছু সন্দেহের নিরসন করি।

.
✪ মাশাল্লাহ্ নাকি মাশাআল্লাহ্?
.
‘মাশাল্লাহ্’ নয়, ‘মাশাআল্লাহ্’ বলুন। এর অর্থ ‘আল্লাহ্ যা চান বা ইচ্ছা করেন।’
মাশাআল্লাহ্ এর শাব্দিক বিশ্লেষণ এরূপ:
মা = যা
শা(আ) = ইচ্ছা করেন
আল্লাহ = আল্লাহ.

Islamic Quotes

লেখার ক্ষেত্রে, ভেঙে ভেঙে ‘মা শা আল্লাহ’ এভাবেও লিখতে পারেন। মূল আরবি: مَا شَاءَ اللّٰه
.
একইভাবে, ‘ইনশাল্লাহ’ না বলে বলুন ‘ইনশাআল্লাহ’। এর অর্থ ‘যদি আল্লাহ্ চান বা ইচ্ছা করেন।’ লেখার ক্ষেত্রে, ভেঙে ভেঙে ‘ইন শা আল্লাহ’ লিখলেও অসুবিধা নেই। এর শাব্দিক বিশ্লেষণ এরূপ:
ইন = যদি
শা(আ) = ইচ্ছা করেন
আল্লাহ্ = আল্লাহ্। মূল আরবি: إِنْ شَاءَ اللّٰه
.
ইংরেজিতে সহজে পার্থক্য করা যায়।
- Don't say Mashallah, say MashaAllah.
- Don't say Inshallah, say InshaAllah.
.
✪ মোহাম্মদ নাকি মুহাম্মাদ?
.
‘মোহাম্মদ’ বা ‘মুহাম্মদ’ লিখতে সমস্যা নেই। তবে, উচ্চারণের বিচারে এভাবে লেখা ত্রুটিযুক্ত। কারণ, মিম পেশ মু হয় আর মিম জবর মা হয়। তাই, সঠিক উচ্চারণ যেহেতু ‘মুহাম্মাদ’, সেহেতু ‘মোহাম্মদ বা মুহাম্মদ’ না লিখে শুধু ‘মুহাম্মাদ’ বলা ও লেখা উচিত। এর অর্থ ‘প্রশংসিত।’ মূল আরবি: مُحَمَّد। অনেকে আবার নামটি বিকৃত করে লিখেন ‘মুহম্মদ’, ‘মহামেদ’ (Mohamed)। কেউ আবার সংক্ষিপ্ত করতে গিয়ে লিখেন ‘মো’। যেমন: Mo Salah। এগুলো স্পষ্ট ভুল ও বিকৃত উচ্চারণ।
.
✪ রাব্বাতুল বাইত নাকি রাব্বিয়াতুল বাইত? এর সঠিক অর্থ কী?
.
আরবিতে গৃহিণীকে বলা হয় ‘রাব্বাতুল বাইত’। এর অর্থ: ঘরের পরিচালিকা, প্রতিপালিকা, অভিভাবিকা। অনেকেই এর ভুল অনুবাদ করেন, ‘ঘরের রানি’। এই অনুবাদ ভুল। আবার অনেকে ‘রাব্বাতুল বাইত’ না বলে ‘রাব্বিয়াতুল বাইত’ বলেন। এটিও ভুল উচ্চারণ। মূল আরবি: رَبَّةُ الْبَيْت
.
✪ আস্তাগফিরুল্লাহ নাকি আস্তাকফিরুল্লাহ?
.
এখানে সঠিক শব্দ ‘আস্তাগফিরুল্লাহ্’। এর অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই/চাচ্ছি। ‘আস্তাকফিরুল্লাহ’ শব্দটি অর্থহীন। আরবিতে এমন কোনো শব্দ হয় না। মূল আরবি: أَسْتَغْفِرُ اللّٰه
.
✪ সঠিক কোনটি—বরকত নাকি বারাকাহ?

Islamic Quotes

.
আরবি মূল শব্দটির উচ্চারণ হলো ‘বারাকাহ্’। এর অর্থ: প্রাচুর্য, কল্যাণ। তবে, ‘বরকত’ শব্দটিও সঠিক, এটিও বলা যাবে। এটি বাংলার প্রভাবে এমন হয়েছে। ‘বরকত’ বললেও অর্থের হেরফের হবে না। মূল আরবি: بَرَكَةٌ
.
তেমনি ‘রাহমাহ’, যার অর্থ: দয়া, অনুগ্রহ। তবে ‘রহমত’ বললেও অসুবিধা নেই। অর্থের হেরফের হবে না। মূল আরবি: رَحْمَةٌ
.
✪ যুহ্দ নাকি যুহুদ?
.
সঠিক শব্দ ‘যুহ্দ’ (Zuhd), যার মানে উপেক্ষা বা দুনিয়াবিমুখতা; দুনিয়ার প্রতি আকর্ষণ না থাকা। অনেকেই ‘যুহুদ’ লিখেন। এটি আসলে সঠিক নয়। মূল আরবি: زُهْدٌ
.
✪ ‘ওয়ালাইকুমুস সালাম’ কি সঠিক?
.
জি না। সালামের সঠিক জবাব হলো, ‘ওয়া আলাইকুমুস সালাম’। মূল আরবি: وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ
ওয়ালাইকুম বললে আরবি ‘আইন’ বর্ণটি লুপ্ত হয়ে যায়।
Don't say Walaykumussalam, say WaAlaykumussalam.
.
✪ আল্লাহু আকবার নাকি আল্লাহু আকবর?
.
এই ভুলটি অনেকেই করেন। আরবিতে স্পষ্টভাবেই ‘বা’ হরফের উপর জবর রয়েছে। তাই, সঠিক হলো, ‘আকবার’। এর অর্থ: সবার বড় বা সর্বশ্রেষ্ঠ। মূল আরবি: اَللّٰهُ أَكْبَر
shahadat huzaifa


কোন মন্তব্য নেই