recent posts

সদ্য প্রকাশিত

যার প্রথম ও শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ তার সব গোনাহ কি মাফ

 যার প্রথম ও শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ তার সব গোনাহ কি মাফ

 ISLAMIC QUESTION ANSWER 

প্রশ্ন

যার প্রথম ও শেষ কথা لا إله إلا الله হবে সে হাজার বছর বেঁচে থাকলেও তাকে আখেরাতে একটি গোনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। অর্থাৎ সে জান্নাতে প্রবেশ করবে।
এই বাক্যটিকে অনেকে হাদীস হিসেবে উল্লেখ করেন। মূলত এটি হাদীস কিনা? দয়া করে জানাবেন।
উত্তর
من كان أول كلامه لا إله إلا الله و أخر كلامه لا إله إلا الله ثم عاش ألف سنة لم يسأل عن ذنب واحد
যার প্রথম ও শেষ বাক্য لا إله إلا الله হবে সে হাজার বছর বেঁচে থাকলেও একটি গোনাহ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না।
এই বাক্যটি হাদীস নয়; বরং তা জাল বর্ণনা। প্রখ্যাত হাদীস বিশারদ শামসুদ্দীন যাহাবী, আল্লামা তাহের পাটনি এবং ইবনে আররক রহ. এটিকে موضوع তথা জাল বলেছেন।
-তালখীসু কিতাবিল মাউযুআত ১/১৯৯, তাযকিরাতুল মাউযুআত ১/৮৯, তানযীহুশ শারীয়াহ ২/৩৬৫, আল লাআলি, সুয়ূতী ২/৩৪৬, লিসানুল মীযান ৫/৩৭৩
এ সংক্রান্ত সহীহ বর্ণনা হচ্ছে
من كان آخر كلامه لا إله إلا الله دخل الجىة
যার শেষ কালিমা لا إله إلا الله (লা ইলাহা ইল্লাল্লাহ) হবে সে জান্নাতে প্রবেশ করবে। -মুসনাদে আহমদ, হাদীস: ২২১২৭, আল মুস্তাদরাক ১/৬৭৪
shahadat huzaifa

কোন মন্তব্য নেই